ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • উজিরপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে অপহৃত কলেজ শিক্ষার্থী উদ্ধার

    উজিরপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে অপহৃত কলেজ শিক্ষার্থী উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে অপহরণের ১৭ দিন পরে অপহৃত কলেজ শিক্ষার্থীকে ইউপি সদস্যের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত ওই ছাত্রীর বাবা অনিল রায় ৩ জুন বৃহষ্পতিবার সকালে উজিরপুর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করার পরে ওই দিন বিকালে অপহারকসহ অপহৃতা ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। 

    মামলা সূত্রে জানা গেছে,উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামের অমৃত লাল সমাদ্দারের বখাটে ছেলে সজিব সমাদ্দার (১৭) ও কুড়ালিয়া গ্রামের অনিল রায়ের মেয়ে (১৭) শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজে এইচ এসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। সহপাঠি হওয়ায় তাদের মধ্যে পরিচয় হয়। সজিব বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেয় সহপাঠি ওই ছাত্রীকে। 

    তার প্রস্তাব প্রত্যাখান করায় সজিব ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতে থাকে। এক পর্যায় সজিব গত ১৮ মে ওই ছাত্রীকে বসতবাড়ীর সম্মুখ রাস্তা থেকে মুখ চেপে ধরে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনার ১৭ দিন পরে ৩ জুন সকালে উজিরপুর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। মামলা দায়ের হওয়ার পরে ওই দিন (৩ জুন) বিকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কুড়ালিয়া গ্রামের ২নং ওয়ার্ড ইউপি সদস্য সুনিল ঢালীর বাড়ি থেকে উজিরপুর মডেল থানার এসআই কমল অভিযুক্ত সজিব সমাদ্দার ও অপ্হৃতা ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

    এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জিয়াউল আহসান বলেন অভিযুক্ত সজিব সমদ্দারকে  ৪ জুন শুক্রবার সকালে বরিশালে জেলহাজতে ও অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ