ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আসছেন নোরা ফাতেহি

    আসছেন নোরা ফাতেহি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উইমেন লিডারশিপ করপোরেশনের উদ্যোগে 'উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ' শীর্ষক একটি বিশেষ তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নেওয়ার জন্য ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে বাংলাদেশে আসা ও থাকার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

    আজ (০৭.১১.২০২২) মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শর্তসাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়।

    এর আগে 'গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড-২০২২' অনুষ্ঠানে যোগ দিতে ১৮ নভেম্বর নোরা ফাতেহির বাংলাদেশে আসার কথা ছিল। ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নাচার এবং অনুষ্ঠানে পুরস্কার বিতরণের কথা ছিল তার। পরে নানা জটিলতায় নোরা ফাতেহির বাংলাদেশে আসা হয়নি।

    আগামী ১৮ নভেম্বর আসার এবং একদিন থাকার অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এই একদিনের মধ্যেই তাকে উপরি-উক্ত ডকুমেন্টারি শুটিংয়ের কাজে অংশ নিতে হবে। এর বাইরে ওই সময়ে তিনি অন্য কোনো কাজে বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এ ছাড়াও আরো ৪টি শর্ত প্রদান করা হয় ওই প্রজ্ঞাপনে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ