ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • পুলিশ ছদ্মবেশধারী ডাকাত সর্দারসহ গ্রেফতার ২

    পুলিশ ছদ্মবেশধারী ডাকাত সর্দারসহ গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশের ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন থেকে ডাকাতি করে আসছিল জসিম মোল্লা ও তার সহযোগীরা। অবশেষে ডাকাত দলের সর্দার জসিমুল্লাহ ও তার প্রধান সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে পুলিশের পোশাক ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

    মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অজ্ঞাত নামা আরো ২/৩ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃত ২ প্রধান সহযোগী হচ্ছে মো. জাহিদুল কাজী (২৫) ও মো. ইয়াসিন (৩০)। ঘটনাস্থল থেকে পুলিশের পোশাক ও বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

    আজ বুধবার বিকেল ৩টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে তারা ঢাকা, নরসিংদী, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকায় পুলিশের ছদ্মবেশে ডাকাতি, ছিনতাই, প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ