ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • স্বাস্থ্যের উন্নতির জন্য কখন খাবেন বেদানা?

    স্বাস্থ্যের উন্নতির জন্য কখন খাবেন বেদানা?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী ফলগুলোর মধ্যে বেদানা অন্যতম। এর বহু উপকারিতা রয়েছে। সঠিক সময়ে বেদানা খেলে শরীর এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হয়। কেননা বিভিন্ন রোগ নিরাময়ে এর জুড়ি মেলা ভার- এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

    তারা বলেছেন, নিয়মিত বেদানা খেলে শরীরে রক্তের অভাব পূরণ হয়। শুধু তাই নয়, বেদানা খেলে স্মৃতিশক্তি বাড়ে। স্বাস্থ্যের সার্বিক উন্নতি তো বটেই, আবার ত্বকের জন্য উপকারী বেদানা।

    কী কী পুষ্টিগুণ রয়েছে বেদানায়?

    বিশেষজ্ঞদের মতে, বেদানায় প্রচুর পরিমাণে ফাইবারসহ ভিটামিন কে, সি ও ভিটামিন বি রয়েছে। এ ছাড়া আয়রন, পটাশিয়াম, জিঙ্ক ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের মতো প্রচুর মিনারেল উপস্থিত রয়েছে। এগুলো শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে। আবার এর বীজেও রয়েছে উপকার। এ কারণে বেদানার শরবত করে খেতে পারেন।

    গর্ভবতীদের জন্য উপকারী

    গর্ভবতী মহিলাদের জন্য রক্তের প্রয়োজন মেটাতে বেদানা খুবই কার্যকর। শরীরে পানির মাত্রা বজায় রেখে ডিহাইড্রেশন রোধ করে এই ফল। মাতৃগর্ভে বাড়তে থাকা শিশুর পুষ্টির জন্যও বেদানা অপরিহার্য। এ ছাড়া অ্যানিমিয়া বা রক্তাল্পতায় যারা ভুগছেন, তাদের দেহে রক্তের ঘাটতি পূরণ করতে এটি অসীম কার্যকর। বেদানায় থাকা আয়রন এ ক্ষেত্রে ব্যাপক উপকারী।

    পুরুষদের জন্যও দরকারি

    হৃদরোগের ঝুঁকি কমাতে চিকিৎসকেরা বেদানা খাওয়ার পরামর্শ দেন। শারীরিক দুর্বলতা দূর করতে, এমনকি যৌন ইচ্ছাশক্তি বৃদ্ধিতেও পুরুষদের জন্য বেদানা উপকারী।

    ত্বকের জন্য উপকারী

    ত্বকের উপকারেও বেদানার ভূমিকা অপরিহার্য। এটি ত্বকের কোষের গঠনে সাহায্য করে। যার ফলে ত্বকের বলিরেখা, কালো ছোপ দূর হয়ে উজ্জ্বলতা বাড়ে।

    কখন খাবেন বেদানা?

    সাধারণত সকালেই যেকোনো ফল খাওয়া শরীরের জন্য ভালো। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ব্রেকফাস্টের আধা ঘণ্টা আগে অথবা ব্রেকফাস্টের সঙ্গে বেদানা খেতে পারেন। সকালে বেদানা খেলে সারাদিনের জন্য এনার্জি পাওয়া যায়, বলছেন বিশেষজ্ঞরা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ