ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

    ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি শহরের দক্ষিণ-পশ্চিম চরনোয়াবাদ এলাকার রুহুল আমিন মাস্টারের ছেলে। বুধবার (৯ নভেম্বর) বিকেলে শহরের কালীনাথ বাজার এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হোসেন শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

    এ সময় শহরের কালীনাথ বাজার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের পাশে থাকা অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

    ভোলা সদর পুলিশ তদন্তকেন্দ্রের এটিএসআই নীল রতন দাস জানান, ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ