ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩
  • বুড়িগঙ্গায় উদ্ধার লাশটি সাবেক ছাত্রলীগ নেতা দুরন্ত বিপ্লবের

    বুড়িগঙ্গায় উদ্ধার লাশটি সাবেক ছাত্রলীগ নেতা দুরন্ত বিপ্লবের
    দুরন্ত বিপ্লব (সংগৃহীত ছবি)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। উদ্ধারকৃত লাশটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবের।

    রবিবার মৃতের বোন স্বাশতী বিপ্লব পুলিশের কাছে পরিচয় নিশ্চিত করেছেন। 

    দুরন্ত বিপ্লব মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। সে কেরানীগঞ্জ এলাকায় একটি কৃষি খামারের মালিক ছিল।

    নারায়ণগঞ্জের পাগলা নৌ পুলিশ থানার পরিদর্শক মো. শারজাহান আলী পরিবারের বরাত দিয়ে জানান, গত ৭ নভেম্বর কেরানীগঞ্জ কামরাঙ্গীরচর এলাকায় খেয়া পারাপারের সময় দু'টি ট্রলারের সংঘর্ষে বুড়িগঙ্গা নদীতে পড়ে যান দুরন্ত বিপ্লব। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

    আজ রবিবার নিহতের বোন স্বাশতী বিপ্লব পুলিশের কাছে পরিচয় নিশ্চিত করেছেন। দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে। 

    উল্লেখ্য, শনিবার বিকেলে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকা থেকে দুরন্ত বিপ্লবের লাশ উদ্ধার করে পাগলা নৌ পুলিশ। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ