ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

    ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
    গোলাম নবী আলমগীর, শফিউর রহমান কিরণ ও রাইসুল আলম (বাম থেকে)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।  

    মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

    এতে ভোলা জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম নবী আলমগীরকে আহ্বায়ক, বিএনপি নেতা শফিউর রহমান কিরণকে যুগ্ম আহ্বায়ক ও ভোলা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাইসুল আলমকে সদস্য সচিব করা হয়েছে।

    বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিতভাবে এই কমিটি ঘোষণা করেন।

    এ বিষয়ে গোলাম নবী আলমগীর বলেন, আমার ওপর আস্থা রেখে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমাকে মনোনিত করায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    তিনি বলেন, আগামীতে এই কমিটি রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত করা, গণতান্ত্রিক পরিবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার বাস্তবায়নে এই সরকারকে বাধ্য করবো- ইনশাল্লাহ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ