ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • চাঁপাইনবাবগঞ্জে চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক দুই

    চাঁপাইনবাবগঞ্জে চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক দুই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে কসবা ইউপির খান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।

    মৃত ব্যক্তির নাম শুকুদ্দি (৫৩) গোমস্তাপুর উপজেলার গরিপুর গ্রামের ফাজুতেলীর ছেলে।

    এলাকাবাসী সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ বিএমডির নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের কসবা ইউপির খান্দুরা গ্রামে কাটিমন আমের বাগানে রাতে আম চুরি করতে আসেন শুকুদ্দি। পরে বাগানের পাহারায় থাকা লোকজন আমসহ শুকুদ্দিকে ধরে বেধড়ক মারপিট করে। মারপিটের এক পর্যায়ে শুকুদ্দি ঘটনাস্থলেই মারা যান।

    খবর পেয়ে বুধবার সকালে নাচোল থানা পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করে। এ ব্যাপারে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, স্থানীয়দের দাবি মৃত ব্যক্তি আম চুরি করতে বাগানে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

    ওসি আরও জানান, যারা চোর সন্দেহে বৃদ্ধকে ধরেছে এবং মারধর করেছে তাদেরকেই জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ