ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • যুবলীগ নেতা শাওন শেরওয়ানীর বাবা আর নেই 

    যুবলীগ নেতা শাওন শেরওয়ানীর বাবা আর নেই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বরিশালের বানারীপাড়া শেরে বাংলা একে ফজলুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও  সাবেক এন এস আইর কর্মকর্তা নকিতুল ইসলাম আলম শেরওয়ানী (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তিনি মহানগর যুবলীগ কর্মী, বরিশাল ইলেক্ট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শাওন শেরওয়ানীর বাবা। 

    বুধবার (১৬ নভেম্বর) সকাল ৮ টায়  রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে  শাওন শেরওয়ানী। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। 

    শাওন শেরওয়ানী বলেন,  সম্প্রতি বানারীপাড়া উপজেলার নিজ বাসভবনে অসবাধনতার কারণে আগুনে বাবা নকিতুল ইসলাম আলম শেরওয়ানীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাকে বরিশাল শেরে- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য  তাকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবা। 

    আজ বুধবার বাদ মাগরিব বানারীপাড়া শেরওয়ানী বাড়ির মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হবে।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ