ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • ভবিষ্যৎ বাণী করলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য

    ‘আর্জেন্টিনা জিতবে বিশ্বকাপ’

    ‘আর্জেন্টিনা জিতবে বিশ্বকাপ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি মাসের ২০ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপ। কার হাতে উঠবে এই আসরের শিরোপা, তা নিয়ে চলছে নানা আলোচনা। চলতি বিশ্বকাপ নিয়ে এবার ভবিষ্যৎ বাণী করলেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্সেল দেশাই।

    তিনি মনে করেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল দিতে পারে নতুন চমক। এর পাশাপাশি দক্ষিণ কোরিয়ার মতো এবার চমক উপহার দিতে পারে স্বাগতিক কাতার, উঠতে পারে শেষ আটে। আর শিরোপা জয়ের দৌড়ে দেশাই এগিয়ে রাখছেন আর্জেন্টিনাকে। তার মতে, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিততে পারে।

    দেশাই আরও বলেন, ‘২০০২ সালের পর দক্ষিণ আমেরিকার কোনো দল বিশ্বকাপ জেতেনি। হয়তো এবারই দক্ষিণ আমেরিকার কোনো দলের সময়।’

    ফেভারিটের তালিকায় ব্রাজিল-আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও নিজের দেশের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না দেশাই। কিলিয়ান এমবাপ্পে-করিম বেনজেমাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে, এটিই খেলাটির জাদু।’

    সব মিলিয়ে দেশাইয়ের মতে, ‘২০০২ সালে আমি কোরিয়া-জাপানে খেলেছি। সেবার কোরিয়া খুব ভালো খেলেছিল। তারা দ্বিতীয় রাউন্ডে উঠেছিল এবং সেমিফাইনালেও খেলেছিল। এটি অসাধারণ এক ব্যাপার ছিল। আমরা তাই প্রার্থনা করছি, কাতার যেন দ্বিতীয় রাউন্ডে ওঠে।’

    সূত্র: সিজিটি  নিউজ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ