ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম বরিশাল থেকে কেড়ে নিল অর্ধশত শিশুর প্রাণ পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত 
  • ‘কি আছে জীবনে আমার’ গানের গায়ক ইব্রাহীম মারা গেছেন 

    ‘কি আছে জীবনে আমার’ গানের গায়ক ইব্রাহীম মারা গেছেন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আশির দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মো. ইব্রাহীম মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেতের নিজ ভাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন এই গায়ক।

    এসব তথ্য নিশ্চিত করেছেন গীতিকার দেলোয়ার আরজুদা শরফ। তিনি জানিয়েছেন, বাদ আসর প্রয়াত এই শিল্পীর জানাজা অনুষ্ঠিত হবে।

    আশির দশকে বিচ্ছেদ ও মরমি গানের জন্য সমাদৃত ছিলেন মো. ইব্রাহীম। ৪১টি অ্যালবামসহ প্রায় সাড়ে চার শ’ গান করেছেন জনপ্রিয় এই শিল্পী। কিছু চলচ্চিত্রেও গেয়েছেন তিনি।  

    মো. ইব্রাহীমের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘কোনো একদিন আমায় তুমি খুঁজবে’, ‘কি আছে জীবনে আমার’, ‘জীবন চলার পথে ওগো বন্ধু’, ‘তুমি কি কখনো জানতে চেয়েছো’।

    তা‍ঁর অ্যালবামগুলোর মধ্যে রয়েছে, ‘কি আছে জীবনে আমার’, ‘বিনোদিয়া, ‘ভবের মানুষ’, ‘নিষ্ঠুর পৃথিবী’, ‘আর কান্দাইওনা’, ‘কবর হলো রুহের হোল্ডিং নাম্বার’, ‘সৃষ্টি রহস্য’, ‘মাটির দেহ যাবে পচে’ প্রভৃতি। সবশেষে কয়েক বছর আগে প্রকাশ পায় অ্যালবাম ‘ভাবদরিয়া’। অ্যালবামের বেশির ভাগ গানই ইব্রাহিমের রচনা এবং সুর করা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ