ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • ওয়ানডেতে নাকাল অস্ট্রেলিয়ার কাছে ‘টি-২০ চ্যাম্পিয়ন’ ইংল্যান্ড

    ওয়ানডেতে নাকাল অস্ট্রেলিয়ার কাছে ‘টি-২০ চ্যাম্পিয়ন’ ইংল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কদিন আগে এই অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে ইংল্যান্ড। তবে ফরম্যাট বদলে যেতেই যেন খেই হারিয়ে ফেললো দলটি। অ্যাডিলেডে আজ (বৃহস্পতিবা) দিবারাত্রির প্রথম ওয়ানডেতে ইংলিশদের একদম তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

    লক্ষ্যটা বেশ বড়ই ছিল, ২৮৮ রানের। কিন্তু অস্ট্রেলিয়া এই লক্ষ্য পেরিয়ে গেছে ৬ উইকেট আর ১৯ বল হাতে রেখেই। নতুন ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে তিন ম্যাচ সিরিজে তারা এগিয়ে গেছে ১-০তে।

    টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিল অস্ট্রেলিয়া। ডেভিড মালানের দুর্দান্ত সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৮৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ইংলিশরা।

    অথচ অসি বোলারদের তোপে ১১৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। দুইশর আগে হারায় ৭ উইকেট। তবে একটা প্রান্ত ধরে মালান খেলেন চোখ ধাঁধানো এক ইনিংস। ১২৮ বলে ১২ চার আর ৪ ছক্কায় ১৩৪ রান করে শেষ পর্যন্ত আউট হন মালান। এছাড়া জস বাটলার ২৯ আর শেষদিকে ডেভিড উইলি করেন ৩৪ রান।

    অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন প্যাট কামিন্স আর অ্যাডাম জাম্পা।

    জবাবে টপঅর্ডারের তিন হাফসেঞ্চুরিতে জয় পেতে কষ্ট হয়নি অস্ট্রেলিয়ার। ৮৪ বলে ৮৬ করেন ডেভিড ওয়ার্নার, আরেক ওপেনার ট্রাভিস হেড ৫৭ বলে খেলেন ৬৯ রানের মারকুটে ইনিংস। স্টিভেন স্মিথ ৭৮ বলে ৮০ করে বিজয়ীর বেশেই মাঠ ছাড়েন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ