ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে

    গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জে বালু বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে।

    নিহতরা হলেন- বাসের সুপারভাইজার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (২৭), বাসযাত্রী একই উপজেলার বর্ণি ইউনিয়নের পারকুশলী গ্রামের মৃত সালাহউদ্দিন সরদারের ছেলে নিজাম উদ্দিন সরদার (৬০) ও ট্রাক ড্রাইভার ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতুল গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহাগ (৩০)।

    বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর উত্তরপাড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

    কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি বালু বোঝাই ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এছাড়া অন্তত ১৫ বাস যাত্রী আহত হন। বাসটি ঢাকা থেকে ছেড়ে পিরোজপুরের দিকে যাচ্ছিল এবং ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল।

    তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা নিহতদের উদ্ধার করেন। এছাড়া আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নিহতদের মরদেহ তাদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ