ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • ডার্ক সার্কেল প্রতিরোধের কিছু ঘরোয়া উপায়

    ডার্ক সার্কেল প্রতিরোধের কিছু ঘরোয়া উপায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডার্ক সার্কেল নারী এবং পুরুষ—সবার জন্যই একটি সমস্যার নাম। সঠিকভাবে যত্ন না নিলে এই ডার্ক সার্কেল আমাদের পুরো চেহারাতেই প্রভাব ফেলতে পারে। ডার্ক সার্কেল অনেক কারণে হতে পারে—যেমন ঘুমের অভাব, স্ট্রেস, সঠিক নিয়মে জীবনযাপন না করা ইত্যাদি।

    তবে যে কারণেই এটা হোক না কেন, একে বাড়তে দেওয়া চলবে না। এমন কিছু ঘরোয়া পদ্ধতি আছে, যা আমাদের ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করবে।

    টমেটো ও লেবুর রস
    টমেটো খুব ভালোভাবে ডার্ক সার্কেল দূর করতে পারে। টমেটোর সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে চোখের নিচের কালি পড়া অংশে লাগিয়ে, ১০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন অন্তত দুবার এই পদ্ধতি মেনে চললে, খুব সহজেই দূর হবে ডার্ক সার্কেল।

    আলুর রস
    আলুর রস চোখের নিচের কালি দূর করতে বেশ কার্যকর। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো, একটি আলু গ্রেট করে রস ছেঁকে নিতে হবে। এরপর তুলার বল সেই রসে ভিজিয়ে চোখের নিচে লাগিয়ে রাখতে হবে ১০ মিনিট, এরপর ধুয়ে ফেলতে হবে।

    ঠান্ডা টি ব্যাগ
    ডার্ক সার্কেল দূর করার আরেকটি সহজ উপায় হচ্ছে—ঠান্ডা টি-ব্যাগ চোখের উপর দিয়ে রাখা। এক্ষেত্রে আপনি গ্রিন-টি বা ক্যামোমাইল টি-ব্যাগ ব্যবহার করতে পারে। এই টি-ব্যাগ ভালোভাবে পানিতে ভিজিয়ে, কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিন। টি-ব্যাগ ঠান্ডা হলে তা চোখের উপর দিয়ে রাখুন। এই পদ্ধতি রেগুলার ব্যবহারে চোখের ফোলা ভাব এবং ডার্ক সার্কেল কমে আসবে।

    আমন্ড অয়েল
    আমন্ড অয়েল হতে পারে ডার্ক সার্কেল দূর করার সহজ উপাদান। এতে থাকা ভিটামিন ‘ই’ ত্বকের অসামাঞ্জস্যতা দূর করতে সহায়তা করে। সামান্য পরিমাণ আমন্ড অয়েল হাতের আঙুলে নিয়ে চোখের নিচে কালিপড়া স্থানে হালকাভাবে ম্যাসেজ করতে হবে। এটি সারারাত রেখে দিয়ে, সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলতে হবে।

    ঠান্ডা দুধ
    ডার্ক সার্কেলের সমস্যা কমে আসতে পারে, যদি আপনি নিয়মিত চোখের নিচের অংশে ঠান্ডা দুধ ব্যবহার করেন। একটা কাপে সামান্য পরিমাণ ঠান্ডা দুধ নিয়ে, তাতে কটন বল বা তুলা ভিজিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ওই কটন বল দুই চোখের নিচে এমনভাবে দিয়ে রাখতে হবে যেন ডার্ক সার্কেলের পুরোটা অংশ ঢেকে যায়। এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর চোখ সাধারণ তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ