ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • কাতার বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম কত

    কাতার বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম কত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর মাত্র ১ দিন পরেই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। তবে আসরটি নিয়ে এখনও বিতর্ক শেষ হচ্ছে না। ইতোমধ্যে কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে ম্যাচ চলাকালী স্টেডিয়ামে কোনো রকম অ্যালকোহোল পান করা যাবে না। তবে সবশেষ সমর্থকদের চমকে দিয়েছে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম।

    আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে কাতার বিশ্বকাপের টিকিটের দাম। যা রাশিয়া বিশ্বকাপের থেকে গড়ে ৪০ শতাংশ বেশি। ফাইনালের টিকিট কিনতে ফুটবলপ্রেমীদের গড়ে ৬৮৪ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৮৩ টাকার বেশি খরচ করতে হবে। এটি ২০১৮ বিশ্বকাপ ফাইনালের টিকিটের গড় দামের থেকে ৫৯ শতাংশ বেশি। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

    এর আগে ৪ বছর আগের রাশিয়া বিশ্বকাপে টিকিটের গড় দাম ছিল ২১৪ পাউন্ড বা প্রায় ২৬ হাজার টাকা। কিন্তু এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৮৬ পাউন্ড বা প্রায় ৩৫ হাজার টাকা। বলা হচ্ছে গত ২০ বছরেও কোনো বিশ্বকাপের টিকিটের গড় দাম এত বেশি ছিল না।

    এ নিয়ে আয়োজক কমিটিক এক কর্মকর্তা বলেন, ‘কাতার বিশ্বকাপই এখনও পর্যন্ত সব থেকে ব্যয়বহুল বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য ছ’টি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। সংস্কার করা হয়েছে আরও দু’টি স্টেডিয়াম। আটটি স্টেডিয়ামের জন্যই শুধু খরচ করা হয়েছে ৩ বিলিয়ন ডলার। রাজধানী দোহার অন্যান্য পরিকাঠামো গড়ে তুলতেও বিপুল অর্থ খরচ করা হয়েছে। তার মধ্যে রয়েছে রাস্তা, বিমানবন্দরও।’

    এদিকে টিকিটের চড়া মূল্য নিয়ে বিতর্ক তৈরি হলেও ফিফার এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বিশ্বকাপের ৩০ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

    এর আগে ২০০৬ জার্মানি বিশ্বকাপের টিকিটের দাম নিয়েও প্রশ্ন উঠেছিল। সেবারও বলা হয়েছিল, গত ২০ বছরের বিশ্বকাপগুলির মধ্যে জার্মানি বিশ্বকাপের টিকিটের গড় দাম সর্বোচ্চ। তবে এবার কাতার ছাপিয়ে গেল জার্মানিকেও।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ