ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • সভাপতি কালিদাস, সম্পাদক সুমন প্রতাপ 

    দৌলতখানে শ্রী শ্রী মদন মোহন বাউজির মন্দিরের কমিটি ঘোষণা 

    দৌলতখানে শ্রী শ্রী মদন মোহন বাউজির মন্দিরের কমিটি ঘোষণা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখান উপজেলার শ্রী শ্রী মদন মোহন বাউজির কেন্দ্রীয় মন্দিরের কমিটি ঘোষণা  করা হয়েছে। রোববার (২০ নভেম্বর) রাতে শান্তি রঞ্জন বনিক'র সভাপতিত্বে মন্দির  কমিটির সাধারণ সভায়  আগামী  ৩ বছরের জন্য  এ কমিটি গঠন করা হয়।

    সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ  হিন্দু, বৌদ্ধ,  খ্রিস্টান  ঐক্য  পরিষদের দৌলতখান  উপজেলা  শাখার সভাপতি অসিক  রঞ্জন দাস। সাধারণ  সভায় উপস্থিত  সদস্যদের প্রস্তাব - সমর্থনের মাধ্যমে গঠিত কমিটিতে  কালিদাস পাল ভুলুকে সভাপতি, কালাচান রায়কে সিনিয়র সহ-সভাপতি,  সুমন প্রতাপ সিং কে সাধারণ সম্পাদক, হরিহর চন্দ্র দাসকে কোষাধ্যক্ষ, তপন চন্দ্র দেবনাথকে সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত   করা হয় । 

    নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক  সুমন প্রতাপ সিং  বলেন, নতুন কমিটি সাধারণ  সম্পাদক হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতার  মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন  করবো। মন্দিরের অবকাঠামো উন্নয়ন,  সৌন্দর্য  বর্ধনসহ সকল কাজ সম্পাদনে কাজ করে যাবো।  

    বিগত দিনেও কেন্দ্রীয়  মন্দিরসহ উপজেলার সকল মন্দিরের উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করেছি। একাজে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, নতুন কমিটিতে সম্পাদক নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ