ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • দৌলতখানে গ্যাস সিলিন্ডারের আগুনে বসতঘর পুড়ে ছাই

    দৌলতখানে গ্যাস সিলিন্ডারের আগুনে বসতঘর পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে  গ্যাস সিলিন্ডারের আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।  মঙ্গলবার (২২ নভেম্বর)  সকাল সাড়ে নয়টার দিকে দৌলতখান  পৌরসভার ৬ নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের  ঘটনা  ঘটে।  

    ফায়ার সার্ভিস ও  স্থানীয় সূত্র  জানায়, পৌরসভার ৬ নং ওয়ার্ডের কবিরাজ কমল চন্দ্র ঘোষের রান্না ঘরে গ্যাস সিলিন্ডার  থেকে আগুনের  সূত্রপাত  হয়। পরে আগুন সমস্ত ঘরে  ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায়  আগুন  নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই সম্পূর্ণ  বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে  নগদ ১লাখ টাকাসহ ঘরের মূল্যবান জিনিস পুড়ে যায়। 

    এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করেন গৃহকর্তা  কমল চন্দ্র ঘোষ।  এসব তথ্য নিশ্চিত করে  দৌলতখান ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান আমির হোসেন বলেন, রান্না ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে  কর্মীরা ঘটনাস্থলে  পৌঁছে এক ঘন্টার চেষ্টায়   আগুন নিয়ন্ত্রণে আনে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ