ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা
  • আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

    আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৫ ব্রাজিল সমর্থক। গতকাল মঙ্গলবার আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলা শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    জানা গেছে, আর্জেন্টিনা-সৌদি আরবের খেলা শেষে গোপালগঞ্জ সদরের নবীনবাগ মার্কাস মহল্লায় সন্ধ্যায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এতে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিলের ৫ সমর্থক আহত হয়। আহতদের মধ্যে মার্কাস মহল্লার বিপ্লব জমাদারের ছেলে সুব্রত জমাদার এবং অরুন জমাদারের ছেলে আশিক জমাদারকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহত বাকি তিনজনকে হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ