ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

    চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে কোবাদ ওরফে কুবাদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। 

    সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।  

    দণ্ডপ্রাপ্ত কোবাদ ওরফে কুবাদ আলী ভোলাহাট উপজেলার মুশরীভুজা মধ্যখড়কপুর গ্রামের মৃত সুলতান আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। এসময় কুবাদ আলীর ফাঁসির আদেশ দেন বিচারক।

    অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি মো. রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ৮ জুলাই দুপুর ২টার দিকে টাকা-পয়সা সংক্রান্ত জেরে আয়েশা খাতুনকে ধরালো হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় কোবাদ ওরফে কুবাদ আলী। পরে নিহত আয়েশা খাতুনের ছোট বোন বাদি হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন। 

    এপিপি আরও জানান, স্ত্রী আয়েশা খাতুনকে হত্যার সময়ে তাকে বাঁচাতে এগিয়ে আসে তার মেয়ে হাবিবা ও জামাই সাদেকুল ইসলাম। এসময় তাদেরকেও হাঁসুয়া দিয়ে আঘাত করেন কোবাদ আলী। এতে তাঁরা গুরুতর আহত হয়। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে ৩০২ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। তবে নিয়ম অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে আসামির। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ