ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আর্জেন্টিনার ভক্ত কিশোর বন্ধুর হাতে খুন

    আর্জেন্টিনার ভক্ত কিশোর বন্ধুর হাতে খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদর উপজেলার বাগাদী ইউনিয়নে আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত মেহেদী হাসান (১৬) নামে এক কিশোর তার বন্ধুর হাতে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। মেহেদীর বন্ধুর নাম বরকত (২০)।

    তাকে আটক করেছে পুলিশ। হত্যার ঘটনায় ব্যবহৃত তাঁর ছুরিটিও জব্দ করেছে।

    সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ইউনিয়নের দক্ষিণ নানুপুর গ্রামের আমিন বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মেহেদীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত মেহেদী নানুপুর গ্রামের সবজি ব্যবসায়ী হেলাল বেপারীর ছেলে। হেলালের চার ছেলে মেয়ের মধ্যে মেহেদী বড়। সে নানুপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

    হেলাল বেপারী বলেন, গত শনিবার (২৬ নভেম্বর) আমার ছেলে খেলা আর্জেন্টিনার খেলা দেখছিল। পরে বন্ধুদের মধ্যে খেলা নিয়ে তর্ক হয়। এক পর্যায়ে বরকত মেহেদীকে মারধর করে। ওই ঘটনাকে কেন্দ্র করেই মেহেদিকে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বরকত। মেহেদির বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে যায় সে।

    চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক সবুজ বলেন, হাসপাতালের আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছিল। তাঁর বুকে ধারালো অস্ত্রের তিনটি আঘাত রয়েছে।

    সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। বরকতকেও আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

    চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায়  বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে স্থানীয়দের দেওয়া তথ্যে জানতে পেরেছি মেহেদী ও বরকত বন্ধু ছিল। প্যান্ট বেল্ট পরা নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। যেটি নিয়েই মূলত হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। মামলা হবে। তদন্তের পর আরও আরও তথ্য জানানো যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ