ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • ‘শিবিরের’ অস্ত্র ধরিয়ে দিল ছাত্রলীগ

    ‘শিবিরের’ অস্ত্র ধরিয়ে দিল ছাত্রলীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের একটি ছাত্রাবাসের বন্ধ কক্ষ থেকে বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ছাত্রলীগ দাবি করছে, ওই কক্ষটি ছিল শিবিরের সংস্কৃতি সংগঠন ঐতিহ্যের।

    ছাত্রলীগের নেতারা এসব অস্ত্র ধরিয়ে দিয়েছেন।

    মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে কোতোয়ালি মডেল থানা পুলিশ ওসমানী মেডিকেলের ওই ছাত্রাবাসে অভিযান চালায়। সেখান থেকে কুড়াল, হকিস্টিক, ক্রিকেট স্টাম্পসহ বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। কক্ষ থেকে কিছু ভিন্নধর্মী বই ও প্রচার সামগ্রীও পাওয়া গেছে।

    নেতাকর্মীদের দাবির ব্যাপারে ওসমানী কলেজ মেডিকেল হাসপাতালের ছাত্রলীগ সেক্রেটারি নাজমুল হক বলেন, শিবিরের সংস্কৃতি সংগঠন ঐতিহ্যের ওই রুমটি দীর্ঘদিন বন্ধ ছিল। আমরা সেখানে অস্ত্র দেখে পুলিশকে জানাই। তারা এসে সবার সামনে অস্ত্রগুলো উদ্ধার করেছে।

    এমএজি ওসমানী মেডিকেল ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ছাত্রাবাসের কক্ষটি দীর্ঘদিন বন্ধ ছিল। সেটি শিবির নিয়ন্ত্রণ করতো বলে কথিত আছে। কক্ষটিতে দেশিয় অস্ত্র ও প্রচার সামগ্রী দেখতে পান ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে কলেজ প্রশাসন ও স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেখান থেকে কয়েকটি হকিস্টিক, কুড়াল জব্দ করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ