ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা
  • শিক্ষকের গাড়িচাপায় ছিন্নভিন্ন হয়ে গেল নারীর শরীর

    শিক্ষকের গাড়িচাপায় ছিন্নভিন্ন হয়ে গেল নারীর শরীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষকের প্রাইভেটকারের চাপায় গুরুতর আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নারীর নাম রুবিনা আক্তার। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

    ওই নারীর দেবর নুরুল আমিন জানান, তাদের বাসা হাজারীবাগের সেকশন এলাকায়। তেজগাঁও থেকে তিনি ভাবিকে নিয়ে মোটরসাইকেলযোগে সেকশন এলাকায় যাচ্ছিলেন। শাহবাগ মোড় পার হওয়ার পর একটি প্রাইভেটকার পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ওই সময় তার ভাবি ছিটকে পড়েন এবং প্রাইভেটকারের বাম্পারের সঙ্গে আটকে যান। তবে প্রাইভেটকারটি এরপরও না থেমে তার ভাবিকে টেনেহিঁচড়ে প্রায় নীলক্ষেত পর্যন্ত নিয়ে যায়। পরে স্থানীয়রা প্রাইভেটকারটিকে আটক করে এবং তিনি ভাবিকে উদ্ধার করে হাসপাতালে যান।

    প্রত্যক্ষদর্শীরা জানান, চাপা দেওয়ার পর ওই নারীকে কয়েকশ গজ দূর পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায় প্রাইভেটকারটি।

    এ ঘটনার পর প্রাইভেটকারটি নিউমার্কেটের দিকে পালিয়ে যেতে চাইলে শিক্ষার্থীরা সেটিকে আটক করে চালককে মারধর করেন। বর্তমানে ওই চালক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

    প্রাইভেটকারের ওই চালক সম্পর্কে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ওই শিক্ষক চাকরিচ্যুত। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সাবেক শিক্ষক আজহার জাফর শাহ।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ