ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তন জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। 

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। 

    ‘অন্তর্ভুক্তিমুলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ-প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভুমিকা’ এই প্রতিপাদ্যে জেলা সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) ফিরোজ কবিরের সঞ্চালনায় সভায় মুল প্রবন্ধ পাঠ করেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শরীয়তুল্লাহ। 

    বক্তব্য রাখেন জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডাঃ রাকিবুল ইসলাম, পৌর কাউন্সিলর নাজনিন ফাতিমা জিনিয়া, দৃষ্টি প্রতিবন্ধী আব্দুস সৈবুর ও আইনাল হক, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলামসহ অন্যরা। আলোচনা সভায় জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ এবং বিভিন্ন পর্যায়ের প্রতিবন্ধীগণ উপস্থিত ছিলেন। শেষে সাতজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন অতিথিবৃন্দ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ