ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার
  • যেভাবে রান্না করবেন ফুলকপির বিরিয়ানির

    যেভাবে রান্না করবেন ফুলকপির বিরিয়ানির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শীতের বাজারে ফুলকপি ভরপুর। সবজিটির পুষ্টিগুণও অনেক। শীত এলেই ঘরে ঘরে ফুলকপি দিয়ে নানান রকম মুখরোচক খাবার তৈরি করা হয়। তেমনি একটি খাবার হলো ফুলকপির বিরিয়ানি। ঘরে ফুলকপির এই মজাদার বিরিয়ানিটি সহজে তৈরি করতে দেখে নিতে পারেন নিচের এই প্রণালি-

    যা লাগবে :
    ফুলকপির টুকরো ৫০০ গ্রাম, বাসমতি চাল ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি এক কাপ, ভাজা পেঁয়াজ আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, এলাচ ২টি, দারুচিনি ২টি, কেওড়া জল আধা চামচ, কাঁচামরিচ ৩টি, লবণ স্বাদমতো, তেল ৪ থেকে ৫ টেবিল চামচ।

    যেভাবে রান্না করবেন :
    চুলায় হাঁড়ি দিয়ে প্রথমে তেল গরম করে গরম মসলা ও পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এবার হাঁড়িতে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপিগুলো দিয়ে দিন। অল্প পানি মিশিয়ে কিছুক্ষণ ফুলকপি কষাতে থাকুন। আধা সেদ্ধ হয়ে এলে আলাদা করে বাটিতে তুলে রাখুন। এবার আগে থেকেই ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো ভেজে নিন। চাল আর মসলা একসঙ্গে মিশে গেলে এরপর পরিমাণমতো গরম পানি দিন। পানি ফুটলে আধা সেদ্ধ করা ফুলকপিগুলো মিশিয়ে দিন। এরপর কয়েকটি কাঁচামরিচ দিয়ে হালকা আঁচে ঢেকে দিন। বিরিয়ানি হয়ে এলে ওপর থেকে বেরেস্তা ও কেওড়া জল দিয়ে ১০ মিনিট দমে রাখুন। ব্যাস তৈরি হয়ে গেলো স্বাস্থ্যকর ফুলকপির বিরিয়ানি। এবার গরম গরম পরিবেশন করুন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ