ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ১ টাকা কেজি বেগুন, নেই ক্রেতা!

    ১ টাকা কেজি বেগুন, নেই ক্রেতা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরের পাইকারি বাজারে এক টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন। তারপরও ক্রেতা পাচ্ছেন না চাষিরা।

    রোববার (৪ ডিসেম্বর) সকালের দিকে বাজারে গিয়ে এমনি চিত্র দেখা যায়। এছাড়া অন্যান্য শীতের সবজির দামও তুলনামূলকভাবে কমেছে।  

    পাইকারি বেগুন নিয়ে আসা সৈয়দপুরের বোতলাগাড়ীর শ্বাষকান্দর গ্রামের চাষি আবেদ আলী জানান, তিনি ক্ষেতের ১০ মণ বেগুন নিয়ে বাজারে এসেছেন। প্রতি মণ বিক্রি করেছেন ৩৯ টাকা দরে। এতে তার তোলার খরচ ও আড়তের খরচও উঠছে না।  

    উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চাষি জব্বার হোসেন বলেন, একজন শ্রমিক নিলে ৪০০-৫০০ টাকা গুণতে হয়। এই টাকা মজুরি দিয়ে বেগুন ও শীতের সবজি ক্ষেত থেকে তুলে বাজারে এনে যে দাম মিলছে, তাতে কোনো খরচই উঠছে না। এতে করে আমাদের মতো চাষিদের দশা করুণ হয়ে পড়েছে।

    সৈয়দপুরের পাইকারি আড়তের আড়তদার আফতাব আলম, রনি হোসেন জানান, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় শীতের সবজির ব্যাপক আবাদ হয়েছে সৈয়দপুর ও তার আশেপাশে। প্রথমে এসবের দাম চড়া থাকলেও এখন মানুষের নাগালের মধ্যে। অনেক কৃষক ক্ষেতেই শীতের সবজি গরু-ছাগলকে খাইয়ে দিচ্ছেন।

    সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম বলেন, কৃষকরা অন্যান্য ফসলে দাম কিছুটা দাম কম পাওয়ায় এবছর বেশি পরিমাণ জমিতে শাক-সবজির চাষ করেছেন। এসব শাক-সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ