ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • ধুনটে একাডেমিক ভবনের উদ্বোধন

    ধুনটে একাডেমিক ভবনের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার ধুনটের গোপাল নগর আজিরণনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন হয়েছে।

    সোমবার (৫ ডিসেম্বর) ভবনের শুভ উদ্বোধন করেন ধুনট শেরপুরের সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।

    এসময়ে তিনি বলেন – শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। তিনি আরও বলেন, ধুনটে ৪৫ টি একাডেমিক ভবন ও ২০০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মিত হয়েছে। ধুনটের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় রাখতে হবে।

    ২ কোটি ৩৮ লক্ষ ৮৬ হাজার ৫৫৩ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধিনে এই একাডেমিক ভবন নির্মিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হোসেন সরকার প্রমুখ। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ