ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • নিহত মকবুলের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর

    নিহত মকবুলের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত মকবুল হোসেনের (৪৩) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

    বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষ হয়। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

    নিহত মকবুলের বড় ভাই নূর হোসেন বলেন, আমার ভাইয়ের ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্ত শেষে পুলিশ আমার ভাইয়ের মরদেহ হস্তান্তর করেছে। আমরা মরদেহ নিয়ে মিরপুরের কালশীতে জানাজা শেষে কবরস্থানে দাফন করব। গতকাল নয়া পল্টনে পুলিশের গুলিতে আমার ভাই নিহত হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) হিরন্ময় বারুরি। তিনি বলেন, মরদেহটির ময়নাতদন্ত শেষ হয়েছে। মরদেহটি অ্যাম্বুলেন্সে করে মিরপুরে তার বাসায় নিয়ে যাওয়া হবে। পরে জানাজা শেষে কালশী কবরস্থানে দাফন করা হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ