ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • ফেনসিডিলবাহী পিকআপের ধাক্কায় ২ র‌্যাব সদস্যসহ নিহত ৩ 

    ফেনসিডিলবাহী পিকআপের ধাক্কায় ২ র‌্যাব সদস্যসহ নিহত ৩ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাগুরায় ফেনসিডিলবাহী পিকআপের ধাক্কায় র‌্যাবের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।

    শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় সদর উপজেলার সাইত্রিশ এলাকায় হৃদয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিতরা হলেন- র‌্যাব সদস্য আনিচুর রহমান ও ওমর ফারুক। নিহত অপরজন ফেনসিডিল বহনকারী পিকআপ ভ্যানের চালক। তার নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

    মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  লিয়াকত আলী জানান, কোটচাঁদপুর থেকে একটি পিকআপ ভ্যান বিপুল ফেনসিডিল নিয়ে ঝিনাইদহ হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। খবর পেয়ে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা ভোরে ওই পিকআপ ভ্যানটিকে ঝিনাইদহ থেকে ধাওয়া করে। পরে মাগুরা সদরের আলমখালী সাইত্রিশ নামক এলাকায় এসে র‌্যাবের গাড়িটি ফেনসিডিলবাহী গাড়িকে অতিক্রম করে। এ সময় ফেনসিডিলবাহী গাড়িটি র‌্যাবের গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আনিচুর রহমান নামে এক র‌্যাব সদস্য নিহত হন। এতে গুরুতর আহত হন আরেক র‌্যাব সদস্য ওমর ফারুক ও নাজমুল এবং ফেনসিডিলবাহী গাড়ির চালক।  এ অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপতালে নেওয়ার পর তাদেরও মৃত্যু হয়। আহত নাজমুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি  বিভাগের চিকিৎসক এহসানুল হক মাছুম হক তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ