ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভোলায় হানাদার মুক্ত দিবস পালিত

    ভোলায় হানাদার মুক্ত দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    র‍্যালি, আলোচনাসভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদানসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে ১০ ডিসেম্বর ভোলা হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

    র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    শোভাযাত্রার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. তৌফিক-ই লাহী চৌধুরী। এতে বীর মুক্তিযোদ্ধা, ছাত্র শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষের অংশ গ্রহণ করে।

    পরে জেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয়া হয়। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয়ে রচিত হয়েছে ভোলায় প্রথম স্বাধীনতার ইতিহাস।

    দীর্ঘ সাড়ে ৮ মাসের সশস্ত্র সংগ্রাম ও যুদ্ধের পর পাক-হানাদার বাহিনী ও তাদের দোসররা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ভোলা থেকে পালিয়ে যায়। আর তখনি সমগ্র ভোলার মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ