ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • কমলাপুরে রাস্তায় দুই মোটরসাইকেলে আগুন

    কমলাপুরে রাস্তায় দুই মোটরসাইকেলে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর কমলাপুরে ফুটওভার ব্রিজের পাশে দুটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

    শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে ওই ফুটওভার ব্রিজের নিচে মুগদা হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রকিবুল হাসান গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


    তিনি বলেন, আমরা কিছুক্ষণ আগে একটি মেসেজ পেয়েছি কমলাপুর ব্রিজের নিচে কে বা কারা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য।

    এ বিষয়ে জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ঘটনাটি আমাদের থানা এলাকায় নয়। সবুজবাগ থানা এলাকায় মোটরসাইকেলে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

    সবুজবাগ থানার ওসি (অপারেশন) আসগর আলী বলেন, মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাটি মুগদা হাসপাতালের সামনে ঘটেছে। এটি মুগদা থানার মধ্যে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ