ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার
  • স্ত্রীর বেশি আয় মানতে পারেন না পুরুষরা! 

    স্ত্রীর বেশি আয় মানতে পারেন না পুরুষরা! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বামীর আয়–রোজগার বেশি হলে যেখানে স্ত্রীরা বেশি খুশি থাকেন। সেখানে স্ত্রীর আয় বেশি হলে তা ভালোভাবে মেনে নিতে পারেন না পুরুষ সঙ্গী! এমনটাই উঠে এসেছে লন্ডন থেকে চালানো এক গবেষণায়।

    এশিয়া বা আফ্রিকার মতো পিছিয়ে পড়া মহাদেশের কোনো রাষ্ট্র নয়, খোদ আমেরিকার মতো প্রগতিশীল দেশেরই এ অবস্থা। লন্ডনের বাথ বিশ্ববিদ্যালয়ের থেকে আমেরিকার প্রায় ৬ হাজার নারী–পুরুষের ওপর গবেষণা চালানো হয়।  

    এতে অবাক করা এতথ্য সামনে এসেছে। সেখানে বলা হয়েছে, যে পুরুষরা একা উপার্জন করেন, তাদের ওপর প্রবল মানসিক চাপ থাকে। আবার যে পুরুষের নারী সঙ্গীরা পরিবারের সামগ্রিক উপার্জনের ৪০ শতাংশ উপার্জন করে আনেন, সেই পুরুষরা সবচেয়ে সুখী থাকেন।  

    কিন্তু স্ত্রীর উপার্জনের পরিমাণ যখন ৪০ শতাংশ পেরিয়ে যায়, তখন আবার মানসিকভাবে ভেঙে পড়েন তারা। স্ত্রী তার থেকে বেশি উপার্জন করছেন, এটা মেনে নিতে পারেন না তিনি। ফলে তার মধ্যে এক মানসিক যন্ত্রণা শুরু হয়।  

    এর কারণ হিসেবে উল্লেখ করা হয়, পুরুষতান্ত্রিক সমাজে সাধারণত আর্থিক স্বাধীনতা পুরুষরা নিজেদের হাতেই রাখতে এখনও পছন্দ করেন। এজন্যই নারীর আর্থিক স্বচ্ছলতা পুরুষ সঙ্গীর থেকে যদি বেশি হয়, তাহলে যেন অস্তিত্ব সংকটে পড়ার আশঙ্কায় থাকেন পুরুষটি।

    তবে সব পুরুষকে এক করে দেখলে চলবে না। আমাদের দেশে কর্মজীবী নারীদের এগিয়ে যাওয়ার পথে পুরুষরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনেক ক্ষেত্রেই।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ