ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • আর্জেন্টিনার ট্রাইব্রেকার দেখে অসুস্থ, পরে সমর্থকের মৃত্যু

    আর্জেন্টিনার ট্রাইব্রেকার দেখে অসুস্থ, পরে সমর্থকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের মধুখালী উপজেলায় মানবেন্দ্র কুমার সাহা (৪৫) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।

    শনিবার (১০ ডিসেম্বর) ভোরে উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা গ্রামে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও গাজনা পূর্ণ চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিক বলেন, শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ১টায় অন্যদের মতো মানবেন্দ্র সাহা গাজনা বাজারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডের খেলা চলাকালীন শেষ মুহূর্তে নেদারল্যান্ডের দেওয়া গোলে খেলা ২-২ গোলে সমতা হয়। ট্রাইব্রেকারের শুরুতেই তিনি প্রচণ্ড টেনশনে অসুস্থ হয়ে পড়েন। পরে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

    এ বিষয়ে গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বলেন, মানবেন্দ্র সাহা একজন আর্জেন্টিনার পাগল সমর্থক ছিলেন। রাতে গাজনা বাজারে খেলা দেখছিলেন। ট্রাইব্রেকারের শুরুতেই তিনি প্রচণ্ড টেনশনে অসুস্থ হয়ে পড়েন। খেলা শেষ না করেই তিনি বাড়িতে চলে যান। পরে শুনি তিনি মারা গেছেন।

    এ বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কবির হোসেন বলেন, ভোরে একজন রোগীকে এখানে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ