ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মনপুরায় পানিবন্দি ২০ হাজার মানুষ, অর্ধাহারে-অনাহারে কাটছে দিন থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব : ওসি মাসুদ প্রবল স্রোতে সৈকতে ভেসে যাওয়া আসাদুলের মরদেহ ৩ দিন পর উদ্ধার  আজ রাতের ভিতর বরিশালসহ ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
  • সেই মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে

    সেই মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশ রিমান্ডে মামুনুল হককে জিজ্ঞাসাবাদে জান্নাত আরা ঝর্নার দায়েরকৃত ধর্ষণ মামলার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।

    রোববার (৬ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জেলা পুলিশ।

    এসপি জায়েদুল জানান, ধর্ষণ মামলাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। সেই মামলায় জান্নাত আরা ঝর্না যে বক্তব্য দিয়েছেন, আমরা সেই বক্তব্যের ব্যাপারে রিমান্ডে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করেছি এবং সত্যতা পেয়েছি।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসপি বলেন, কাউকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা নারী নির্যাতন আইনে ধর্ষণ হিসেবে বিবেচ্য হয়। মামুনুল হক বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসেও এসব কথা স্বীকার করেছেন, রিমান্ডেও তা স্বীকার করেছেন।

    তিনি বলেন, খুব দ্রুত তার দেওয়া বক্তব্য আমরা যাচাই-বাছাই করবো এবং শিগগিরই এই মামলার রিপোর্ট আমরা আদালতে দাখিল করতে পারবো বলে আশাবাদী। বাদী বলেছেন, তিনি রাষ্ট্রের কাছে ন্যায়বিচার চান। আমরা রাষ্ট্রের পক্ষে বাদী যেন ন্যায়বিচার পান তা নিশ্চিত করার চেষ্টা করবো।

    এসপি জায়েদুল আরও বলেন, নাশকতার মামলাগুলোতে মামুনুল হকের দেওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে অনেককে আইনের আওতায় নিয়ে আসতে পেরেছি। আরও তথ্য আছে, যা যাচাই-বাছাই চলছে। আরও যারা জড়িত আছেন আমরা তাদেরও আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো। মামুনুল হকের উস্কানিমূলক বক্তব্যের কারণেই নাশকতার ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকারোক্তি দিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ