ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সাংবাদিককে হেনস্তা করা সেই কনস্টেবল বরখাস্ত

    সাংবাদিককে হেনস্তা করা সেই কনস্টেবল বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার সাঈদ আরমানকে হেনস্তাকারী সেই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    বরখাস্ত হওয়া ওই পুলিশ সদস্যের নাম কনস্টেবল মো. শাহিনুর রহমান।

    তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্ররক্ষা বিভাগে কর্মরত।

    সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নাগরিক টিভির সাংবাদিক বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় প্ররক্ষা বিভাগের কনস্টেবল মো. শাহিনুর রহমান সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটান।

    বিষয়টি ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবহিত করলে অপেশাদার আচরণের জন্য কনস্টেবল শাহিনুর রহমানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

    তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত কনস্টেবল মো. শাহিনুর রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা ফারুক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ