ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • স্মার্টফোনের ডিলিট হওয়া ছবি পুনরুদ্ধারের উপায়

    স্মার্টফোনের ডিলিট হওয়া ছবি পুনরুদ্ধারের উপায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানুষ মাত্রই ভুল করে। আর এ ভুলের কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ ফাইল, ছবি, ভিডিও স্মার্টফোন থেকে ডিলিট হয়ে যায়। আবার স্টোরেজ খালি করতে গিয়েও এ ভুল হয়। পছন্দের ছবি হারিয়ে গেলে প্রচণ্ড মন খারাপও হয়। তবে ভুলে ডিলিট হয়ে গেলেও এসব ছবি পুনরুদ্ধারের সুযোগ রয়েছে। প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশ সেসব উপায় জানিয়েছে।

    যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে তাদের জন্য ছবি সংরক্ষণের সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে গুগল ফটোজ। গুগলের এ প্লাটফর্মে ছবি ও ভিডিও সংরক্ষণ করলে তা বছরের পর বছর নিরাপদ থাকবে। এজন্য স্মার্টফোনে ফটোজ ইনস্টল করে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। অ্যাপের সেটিংসে অটোমেটিক ব্যাকআপ চালু রাখতে হবে। ব্যবহারকারীদের বিনামূল্যে ১৫ জিবি স্টোরেজ দেয় গুগল ফটোজ।

    অ্যান্ড্রয়েডের পর যারা আইফোন ও আইপ্যাড ব্যবহার করে তাদের জন্য আইক্লাউড স্টোরেজ রয়েছে। এখানে স্টোরেজ মাত্র ৫ জিবি। যা গুগলের তুলনায় অনেক কম। তবে ব্যবহারকারী চাইলে ডলারের বিনিময়ে স্টোরেজ আপডেট করতে পারবে। আইওএস ব্যবহারকারীরা ক্লাউডে ছবি, ভিডিও সংরক্ষণ করতে পারেন। এতে ফোনের ফাইল হারালেও ক্লাউডে পাওয়া যাবে।

    সর্বশেষ জায়গা ট্র্যাশ বিন। বর্তমানে অ্যাপলের ডিভাইসগুলোর পাশাপাশি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গ্যালারিতে ট্র্যাশ বিন দেয়া থাকে। এতে ভুলে কোনো ছবি ডিলিট হয়ে গেলেও ট্র্যাশ বিনে থেকে যাবে। ৩০ দিন পর্যন্ত সেগুলো বিনে সংরক্ষিত থাকবে। তাই ডিলিট হলেও চিন্তার কিছু থাকবে না। ফোনে ট্র্যাশ বিন না থাকলে গুগলের ফাইলস সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ