ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • দৌলতখানে ৬০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

    দৌলতখানে ৬০ হাজার মিটার অবৈধ জাল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে  অভিযান চালিয়ে  ৬০ হাজার মিটার  অবৈধ জাল  ও ২ টি ইঞ্জিন চালিত নৌকা  জব্দ করেছে মৎস্যবিভাগ।

    মঙ্গলবার (১৩ ডিসেম্বর)  রাতে মেঘনা নদীতে  অভিযান চালিয়ে এসব অবৈধ  জাল  ও নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জাল চৌকিঘাট এলাকায় মেঘনার পাড়ে আগুনে  ভস্মীভূত  করা হয়। এছাড়া অভিযানে আটক ২ জেলেকে অর্থদন্ড করা হয়েছে। জব্দকৃত  নৌকা নিলামে বিক্রি  করা হয়। 

    উপজেলা মৎস্য  অফিসার মাহফুজুল হাসনাইন বলেন,  মেঘনা নদীতে অসাধু জেলেরা  অবৈধ জাল  দিয়ে জাটকাসহ নানা প্রকার মাছের রেণু ধ্বংস করছে এমন সংবাদের ভিত্তিতে  মেঘনা নদীতে  অভিযান পরিচালনা  করা হয়। অভিযানে ৬০ হাজার মিটার  অবৈধ বেহুন্দী জাল , ২ টি ইঞ্জিন চালিত  নৌকা জব্দ করা হয়। জাটকা  রক্ষায় মৎস্যবিভাগের এধরনের  অভিযান অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ