ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ভোলার লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. রাফিন (১১) নামের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর মেধাবী ছাত্র। রাফিন বদরপুর ২নং ওয়ার্ড দেবীর চর বাজার এলাকার মো. রোমান এর ছেলে।

    স্থানীয়রা জানান, বুধবার সকালে রাফিন দেবীরচর দাখিল মাদ্রাসার ছাদের উপরে খেলতে গিয়ে অসতর্কতা বসত মাদ্রাসার ছাদের উপর থাকা বিদ্যুতের তাঁরের সাথে জড়িয়ে যায় এবং তাঁর মুখ ও হাত ঝলসে ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করে। খবর পেয়ে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

    লালমোহন থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহিত রাফিনের বাবা মায়ের অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।  এ ব্যাপারে লালমোহন থানায় একটি ইউডি মামলা মামলা করা হয়েছে।

     
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ