ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ইয়াবাসহ ধরা খেলেন ২৮ মামলার দুই আসামি

    ইয়াবাসহ ধরা খেলেন ২৮ মামলার দুই আসামি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনে নয়ন ও শিপন নামে ২৮ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মো. নূরুল হকের ছেলে মো. নয়ন (২৬) ও একই গ্রামের মো. হেমায়েত শিকদারের ছেলে মো. শিপন (৩৫)।

    বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিনের বালিয়াকান্দি গ্রামের একটি ধান শুকানো টং ঘর থেকে বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয়। 

    এ সময় তাদের থেকে ৫০ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে থানায় চুরিসহ ১৪টি মামলা ও শিপনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, খুন, অস্ত্রসহ ১৪টি মামলা চলমান রয়েছে। এরমধ্যে নয়নের বিরুদ্ধে ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানাও ছিল।

    ওসি মুরাদ আরো বলেন, তাদেরকে বৃহস্পতিবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছে ইয়াবা পাওয়ায় এই দুই ব্যক্তির ২৮ মামলার সঙ্গে নতুন করে মাদক আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ