ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • বিজয় দিবস উপলক্ষে দৌলতখানে ফ্রী মেডিকেল ক্যাম্প 

    বিজয় দিবস উপলক্ষে দৌলতখানে ফ্রী মেডিকেল ক্যাম্প 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহান বিজয় দিবস উপলক্ষে ভোলার দৌলতখানে  ফ্রী মেডিকেল  ক্যাম্প  অনুষ্ঠিত হয়েছে। ঢাকার স্কয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিভাগের প্রধান  প্রফেসর ডাঃ আফতাব ইউসুপ রাজ এই মেডিকেল  ক্যাম্পের আয়োজন করেন।  

    শুক্রবার(১৬ ডিসেম্বর)  দৌলতখান পৌরসভাস্থ  বাংলাদেশ আওয়ামী লীগের  উপদেষ্টা মণ্ডলীর  সদস্য অ্যাডভোকেট ইউছুপ  হোসেন হুমায়ুন'র বাসভবনে অনুষ্ঠিত  মেডিকেল  ক্যাম্পে বিশেষজ্ঞ  চিকিৎসকগণ রোগী দেখেন। মেডিকেল  ক্যাম্পে  গ্রাম-গঞ্জের কয়েকশ' অসহায় মানুষ চিকিৎসা  নিয়েছেন। ফ্রী চিকিৎসা  নিতে আসা রোগীরা জানায়, ঢাকায় গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা নেওয়া  তাদের পক্ষে সম্ভব নয়। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে  চিকিৎসা  ও ঔষধ  পেয়ে ভীষণ খুশি   রোগীরা।  উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কুলসুম বেগম ৯ মাস বয়সের শিশু পুত্র ইমামউদ্দিনকে নিয়ে আসেন  মেডিকেল  ক্যাম্পে। শিশুটি শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছে। অর্থের অভাবে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেননি। লোকমুখে  শুনে বিনামূল্যে  বিশেষজ্ঞ  চিকিৎসকের সেবা   নিতে  আসেন কুলসুম বেগম । চিকিৎসা সেবা নিয়ে হাসিমুখে বাড়ি ফিরেছেন রোগীরা।  

    প্রফেসর ডাঃ আফতাব ইউসুপ  রাজ  বলেন, 'ছোটবেলা থেকে জন্মভূমি   দৌলতখানের মানুষের   সেবা করা  আমার স্বপ্ন ছিল। বিগত তিন বছর ধরে দৌলতখানের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।  করোনাকালেও মানুষের সেবা দিয়েছি। এ কার্যক্রমে অনুপ্রাণিত  হয়ে এখানে ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার  ফ্রী চিকিৎসা  দিতে এসেছেন  । আমি ব্যাপক সারা পেয়েছি।  ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।'


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ