ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাল বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর গোটা দক্ষিণাঞ্চল ফরিদপুরে বরগুনার জালালসহ নিহত ৫ ৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি দুই দফা জানাজা শেষে সংসদ চত্বরে দাফন করা হবে জমির উদ্দিন সরকারকে উজিরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা   বরিশালে বিভাগীয় সমাবেশ ঘিরে জামায়াতে ইসলামীর কোতয়ালী উত্তর থানার প্রস্তুতি সভা  কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি তুষার, সম্পাদক মিরণ আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা 
  • ধুনটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

    ধুনটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার ধুনটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে ছিল তোপধ্বনি, বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পন, গণকবর জিয়ারত, কুচকাওয়াজ, প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট শেরপুরের সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি,উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন,  পৌর মেয়র এ জি এম বাদশাহ্, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক সিরাজুল হক লিটন, মাইদুল ইসলাম রনি, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ