ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • বিজয় দিবসে ভোলায় আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

    বিজয় দিবসে ভোলায় আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

    শোভাযাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ, মেট্রোরেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিসহ বাঙালির নানা ঐতিহ্য তুলে ধরা হয়। 

    কর্মসূচিতে জেলা আওয়ামী লীগসহ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

    এর আগে শহরের বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ