ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • বগুড়ার সেই আসন থেকে লড়বেন হিরো আলম

    বগুড়ার সেই আসন থেকে লড়বেন হিরো আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের পদত্যাগের পর থেকেই ওই এলাকায় উপনির্বাচনের হাওয়া লেগেছে। এই আসন থেকে জাতীয় পার্টির লাঙল প্রতীকে নির্বাচন করতে চান সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম।

    এ বিষয়ে তিনি জানান, তিনি বগুড়া-৪ আসন থেকে উপনির্বাচনে প্রার্থী হবেন। তিনি প্রথমে জাপা থেকে মনোনয়ন চাইবেন। না পেলে স্বতন্ত্র প্রার্থী হবেন। এই নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী। 

    হিরো আলম আরও বলেন, একই আসনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। তিনি জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তাই জাতীয় পার্টির লাঙল প্রতীক চেয়ে দলের মনোনয়ন কিনবেন। সংসদের বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এবং সংসদের বিরোধী দলের উপনেতা জি এম কাদেরের সঙ্গে দেখাও করবেন।

    জানা যায়, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে বগুড়ার দু’টি আসন শূন্য হয়। আসন দু’টি হলো বগুড়া-৬ ও বগুড়া-৪ আসন। এরমধ্যে বগুড়া-৪ আসনে বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের পদত্যাগের পরপরই এই আসনে প্রার্থী হওয়ার কথা জানান হিরো আলম। এই আসন থেকে জাতীয় পার্টির লাঙল প্রতীকে নির্বাচন করতে চান হিরো আলম। 

    এর আগে, ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রায় ৬০০ ভোট পেয়েছিলেন আলম। আর বিএনপির প্রার্থী মোশারফ হোসেন পেয়েছিলেন ১ লাখ ২৮ হাজার ভোট। এছাড়া ১৪ দলের শরীক জাসদ নেতা রেজাউল করিম তানসেন পেয়েছিলেন ৮৬ হাজার ভোট। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি এই শূন্য আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ৫ জানুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ