ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • হত্যার ২৬ দিন পর বেরিয়ে এলো আসল রহস্য

    হত্যার ২৬ দিন পর বেরিয়ে এলো আসল রহস্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগরে গৃহবধূকে হত্যার ২৬ দিন পর বের হয়ে আসছে আসল রহস্য। এ হত্যার অভিযোগে ইউপি সদস্যসহ দুইজন গ্রেফতার করেছেন পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ শিকদার চর এলাকায় গৃহবধূ মুকুল বেগম হত্যার অভিযোগে ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে দুলারহাট থানা পুলিশ। শনিবার বিকাল ৩টার দিকে তাদের গ্রেফতার করে রোববার জেলহাজতে প্রেরণ করা হয়।

    গ্রেফতারকৃতরা আসামিরা হলেন- মুজিবনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মালেক (৫২) ও আব্দুল মান্নান (৪৮)।

    দুলারহাট থানার ওসি মো. আনোয়ারুল হক বলেন, মুজিবনগরের শিকদার চর নিয়ে আব্দুল মালেক ও আসলাম পেদা গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার পরিকল্পনা নেয় আব্দুল মালেক ও তার সঙ্গীরা। তবে বিষয়টির তথ্য ধরাছোঁয়ার বাইরে রাখতে ভাড়া করা হয় ঢাকার ভাড়াটে খুনি ইব্রাহিম নামক ব্যক্তিকে। হত্যার বিষয়ে তাদের সম্পূর্ণ ঘটনা উদঘাটন নিয়ে কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

    উল্লেখ্য, গত ২৯ নভেম্বর মধ্যরাতে আসামিরা (মুখ বেঁধে) ধারালো অস্ত্র নিয়ে বকুল বেগমকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২ ডিসেম্বর স্থানীয় চৌকিদার জলিল বাদী হয়ে দুলারহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ