ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • দৌলতখানে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ 

    দৌলতখানে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখান উপজেলার আজিমুদ্দি( আর এস ডি ২ ) থেকে  নুর মিয়ার হাট পর্যন্ত কোটি টাকার ব্যয়ে ৩  হাজার ৪০০ মিটার পাঁকা সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে । এ প্রেক্ষিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সিডিউল মোতাবেক কাজ করার জন্য এলজিইডি অফিস থেকে বারবার তাগিদ দেয়া হয়েছে।

    জানা যায় ২০২২-২৩ অর্থবছরের ঘূর্ণিঝড় প্রকল্পের আওতায় ওই সড়ক নির্মাণে রংপুরের   মেসার্স খায়রুল কবির রানা  প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ দেয় এলজিইডি ।

    সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক এটি । এখানে রয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ হাট বাজার।  প্রতিনিয়ত সড়কটি ব্যবহার করছে স্কুল-কলেজসহ কয়েক হাজার স্থানীয় জনগণ। এছাড়াও মালামাল পরিবহনের জন্য ভারী যানবাহন এই রাস্তাটি ব্যবহার করে আসছে।  ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে জুনায়েদ নামে জনৈক ঠিকাদার কাজের শুরু থেকেই নিম্নমানের ইট বালি ব্যবহার করছে। এভাবে সড়কটি নির্মাণ হলে কয়েক মাসের মধ্যেই  ভেঙে যাবে। এতে করে সরকারের কোটি টাকা ভেস্তে যাবে। ভোগান্তিতে পড়বে স্থানীয়রা।

     
    এ ব্যাপারে ঠিকাদার জুনায়েদের  সাথে যোগাযোগ করলে, তিনি দুষলেন মালামালের উচ্চমূল্যকে । এলজিইডি'র দৌলতখান প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন , কাজে  নিম্নমানের অভিযোগ ওঠায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে সিডিউল মোতাবেক কাজ করার জন্য পর পর ২ বার অফিস থেকে নির্দেশ দেয়া হয়েছে।

    এলাকাবাসী কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় এমপি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ