ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার  বরগুনায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড: ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন  বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধন ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  চাঁদাবাজি ও রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ক্ষতিগ্রস্তদের মুখ চেপে ধরা হচ্ছে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা: জাহেদ উর রহমান পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি
  • রক্ত পরীক্ষা করেই শনাক্ত করা যাবে আলঝেইমার

    রক্ত পরীক্ষা করেই শনাক্ত করা যাবে আলঝেইমার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আলঝেইমার রোগের ফলে মস্তিষ্কে এক ধরনের ভারসাম্যহীনতা দেখা দেয়। প্রবীণরাই সাধারণত এ রোগে আক্রান্ত হন। আক্রান্তদের স্মৃতিবিভ্রাট হয়। বেদনাদায়ক এ রোগ শনাক্তের পরিচিত পরীক্ষাগুলো ব্যয়বহুল, জটিল ও কষ্টদায়ক। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কিছু বিজ্ঞানী রক্ত পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে আলঝেইমার শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করেছেন। 

    বর্তমানে ব্যয়বহুল ব্রেন স্ক্যান বা এমআরআই এবং পিইটি স্ক্যানারের মাধ্যমে আলঝেইমার পরীক্ষা করা হয়। কটিদেশ থেকে তরল দ্রব্যের নমুনা সংগ্রহ (সিএসএফ) করেও আলঝেইমারে শনাক্ত করা যায়। কিন্তু এটা অনেক বেশি ব্যয়বহুল ও কষ্টদায়ক। 

    এ অবস্থায় এক ফোঁটা রক্ত থেকে আলঝেইমার শনাক্তের বিষয়টিকে মাইলফলক মনে করছেন সংশ্লিষ্টরা। 

    গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের পিটসবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টমাস কারিকারি গার্ডিয়ানকে বলেন, ‘এক ফোঁটা রক্ত থেকেই আলঝেইমার শনাক্ত করা যাবে। এটা বিশাল অগ্রগতি। কারণ আলঝেইমার শনাক্তের বর্তমান পরীক্ষাগুলো জটিল ও ব্যয়বহুল হওয়ায় যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশেও সবাই এসব পরীক্ষার সুযোগ নিতে পারেন না। এ অবস্থায় একটি রক্ত পরীক্ষার মাধ্যমে নিমেষে আলঝেইমার শনাক্তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ 

    কারিকারি বলেন, ‘আমাদের উদ্ভাবনটি এখনও চূড়ান্ত হয়নি। তবে আমরা প্রায় শেষের দিকে। আমরা এমনটি অ্যান্টিবডি ভিত্তিক রক্ত পরীক্ষার চেষ্টা করছি, যার মাধ্যমে ব্রেন স্ক্যান বা সিএসএফের মাধ্যমে যে ফল পাওয়া যেত, তাই পাওয়া যাবে। কিন্তু জটিলতা ও ব্যয় কমে আসবে শূন্যের কোঠায়।’

    নিজেদের উদ্ভাবন যাচাই করতে দেখতে কারিকারি ও তার সহকর্মীরা প্রায় ৬০০ রোগীর ওপর পরীক্ষা চালিয়েছেন। এসব রোগী বিভিন্ন মাত্রায় আলঝেইমারে আক্রান্ত। তাদের গবেষণা ফল মেডিকেল বিষয়ক সাময়িকী দ্য জার্নাল ব্রেনে প্রকাশ করা হয়েছে। 

    এখন নিজেদের উদ্ভাবন বড় পরিসরে যাচাই করে দেখাই সংশ্লিষ্ট বিজ্ঞানীদের পরবর্তী পরিকল্পনা। এতে বিভিন্ন জাতি, গোষ্ঠী ও বর্ণের মানুষকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন কারিকারি। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ