ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • লিপস্টিক লাগানোর ৫ কৌশল

    লিপস্টিক লাগানোর ৫ কৌশল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেয়েদের সাজের অনেকটা জুড়ে থাকে লিপস্টিক। ঠোঁটের সৌন্দর্য বাড়াতে মেয়েরা লিপস্টিক ব্যবহার করেন। কিন্তু লিপস্টিক দিতে গিয়ে অনেকেই ভুল করে থাকেন। যার ফলে সৌন্দর্য অনেকটাই মøান হয়ে যায়। তাই লিপস্টিক দেওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখুন।

    ম্যাট লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে ময়েশ্চারাইজার লাগান। ম্যাট লিপস্টিক লাগানোর পর ঠোঁট হালকা শুষ্ক হয়ে যায়। তাই লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে হালকা করে ময়েশ্চারাইজার লাগালে ঠোঁট নরম ও সুন্দর থাকবে।

    ডেড স্কিন ও পিগমেন্টেশনের কারণে অনেকের ঠোঁটের রং কালচে হয়ে যায়। আর কালো ঠোঁটে লিপস্টিকের রং ঠিকমতো ফোটে না। তাই লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে কন্সিলার ও ফাউন্ডেশন বেস লাগিয়ে নিতে পারেন। এতে লিপস্টিকের রংটা ঠিকমতো ফুটবে। তারপর আপনার পছন্দের লিপস্টিক লাগান।

    ঠোঁটে সরাসরি লিপস্টিক লাগালে লিপস্টিক লেপটে যেতে পারে, তাই ব্রাশের সাহায্যে লিপস্টিক লাগাতে পারেন। লিপস্টিক লাগানোর আগে লিপ লাইনার দিয়ে ঠোঁটের আউটলাইন করুন। তারপর লিপস্টিক লাগান।

    অনেকেই আছেন লিপস্টিক লাগানোর আগে লিপলাইনার ব্যবহার করেন। এ ক্ষেত্রে লিপ লাইনার অবশ্যই লিপস্টিকের শেডের সঙ্গে ম্যাচিং হতে হবে।

    অনেক সময় লিপস্টিক লাগাতে গিয়ে অতিরিক্ত দিয়ে ফেলেন। এ রকম হলে অতিরিক্ত লিপস্টিক অপসারণ করুন। লিপস্টিক লাগানোর পর ঠোঁটে লেগে থাকা অতিরিক্ত লিপস্টিক তুলতে টিস্যু পেপার ব্যবহার করতে পারেন। টিস্যু পেপার নিয়ে আপনার ঠোঁটের ওপর হালকা চাপ দিয়ে দিয়ে অতিরিক্ত লিপস্টিক তুলে ফেলুন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ