ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • মেরামতের জন্য নারায়ণগঞ্জে আসছে মেঘনায় উদ্ধার সাগর নন্দিনী

    মেরামতের জন্য নারায়ণগঞ্জে আসছে মেঘনায় উদ্ধার সাগর নন্দিনী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মেঘনা নদীতে অকটেন ও ডিজেল নিয়ে ডুবে যাওয়া সাগর নন্দিনী-২ নামের জাহাজটি উদ্ধার করা হয়েছে।

    সোমবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে ভোলার তুলাতুলি মেঘনার দুর্ঘটনাস্থল থেকে ঢাকার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে জাহাজটি।

    জাহাজ কোম্পানি এসএইচআর নেভিগেশন লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আজ রাতে বা আগামীকাল সকালের মধ্যে জাহাজটি নারায়ণগঞ্জে পৌঁছবে। এরপর কোম্পানির কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সেটি মেরামত করা হবে।


    পদ্মা অয়েল কোম্পানির এজিএম (অপারেশন) মো. আনোয়ার হোসেন বলেন, ডুবে যাওয়া জাহাজ সাগর নন্দিনী-২ এর থেকে উদ্ধার হওয়া তেল সাগর নন্দিনী-৩ নামে একটি জাহাজে লোড করা হয়েছে। সেটি (চাঁদপুরে পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে নিয়ে যাওয়া হবে। তবে তেলগুলোতে কিছু পানি মিশে আছে। যার কারণ এখনো বলা যাচ্ছে না কি পরিমাণ তেল উদ্ধার হয়েছে। পানি থেকে তেল আলাদা করার পর জানা যাবে তেলের পরিমাণ। এজন্য একটু সময় লাগবে।

    এর আগে রোববার ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি ইলিশবাড়ি পর্যটন কেন্দ্র সংলগ্ন মেঘনা নদীতে পেছন থেকে একটি মালবাহী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় সাগর নন্দিনী-২ নামে তেলবোঝাই জাহাজটি। পরে জাহাজে পানি প্রবেশ করে সেটি ডুবে যায়।

    জাহাজের স্টাফরা জানিয়েছেন, শনিবার চট্টগ্রাম বন্দর থেকে ৯০০ টন অকটেল ও ডিজেল লোড করে চাঁদপুরের ৫ নম্বর ঘাটে পদ্মা ডিপোর উদ্দেশ্যে ১৩ জন স্টাফসহ রওয়ানা হয়েছিল জাহাজটি। ডুবে যাওয়া জাহাজের সব স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ