ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • সুখবর দিলেন ফারিণ

    সুখবর দিলেন ফারিণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বছরের শুরুতেই একসঙ্গে দুই সুখবর দিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। একটি হচ্ছে, সুপারহিট কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’র বাংলা ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি। অন্যটি, তার প্রথম সিনেমার নতুন মুক্তির তারিখ জানিয়েছেন।

    জানা গেছে, কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’র বাংলা ডাবিংয়ে কোরিয়ান অভিনেত্রী জুন জি-হিউনের চরিত্রের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। শিগগিরই দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে সিরিজটি বাংলায় মুক্তি পাবে।

    ফারিণ জানিয়েছেন, তার অভিনীত ভারতের পশ্চিমবঙ্গের অতনু ঘোষ নির্মিত ‘আরও এক পৃথিবী’ ভারতে মুক্তি পাবে ৩ ফেব্রুয়ারি। এটি গত বছরের ২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। ফারিণ ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্য।

    দুটি খবর জানিয়ে ফারিণ বলেন, ‘প্রথমবার অন্যের জন্য ডাবিং করলাম। দারুণ অভিজ্ঞতা। ‘আরও এক পৃথিবী’ সিনেমার মুক্তি নিয়েও ভীষণ উচ্ছ্বসিত। ইচ্ছা আছে সিনেমার প্রচারণায় কলকাতা যাওয়ার।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ