ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • ভুল বোঝাবুঝির অবসান, একসঙ্গে রাজ-পরী

    ভুল বোঝাবুঝির অবসান, একসঙ্গে রাজ-পরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিনেতা শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন আলোচিত অভিনেত্রী পরীমণি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা।

    সামাজিকমাধ্যম ফেসবুকে শিলা কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা গেছে, পরী ও রাজ যুগল শিরিন শিলার সঙ্গে ভিডিওকলে কথা বলছেন। এসময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে।

    শিরিন শিলা পোস্ট শেয়ার করে লেখেন, অভিনন্দন দোস্ত পরীমণি। সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরিমণির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলে তারা বিষ খেয়ে মরে যাও কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।  

    এর আগে পরীমণি বিচ্ছেদের ঘোষণা দিয়ে রাজের বাসা থেকে বের হয়ে যান। এরপর নতুন বছরের প্রথম দিনে রোববার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন নায়িকা। তিনি লেখেন, শুভ নববর্ষ। আগামীকাল সংবাদ সম্মেলন।

    এর মাঝে রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে আবার পরী তার নতুন স্ট্যাটাসে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন।

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর মাত্র সাতদিনের পরিচয়ে গোপনে বিয়ে করেন পরী-রাজ। ২০২২ সালের ১০ জানুয়ারি সে খবর প্রকাশ্যে আনেন তারা। একইসঙ্গে সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি।  

    এরপর একই বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। আর ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ