ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • হবিগঞ্জে চতুর্মুখী সংঘর্ষ: নিহত বেড়ে ৫

    হবিগঞ্জে চতুর্মুখী সংঘর্ষ: নিহত বেড়ে ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চারটি গাড়ির চতুর্মুখী সংঘর্ষের ঘটনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।

    শনিবার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার মেটাডোর কোম্পানির ফ্যাক্টরির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- মৌলবীবাজার জেলার কুলাউড়া উপজেলার মাদানগাঁও গ্রামের মৃত নূরুল হকের ছেলে আতিকুর রহমান শিহাব (১৫), একই উপজেলার কমলাটিলা এলাকার ইয়াছিন আলীর ছেলে সাদির আলী (২৫) ও কমলগঞ্জ উপজেলার বেড়াজুড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২), তার স্ত্রী সাদিয়া সুলতানা (২৪) ও মেয়ে হাবিবা জান্নাত (৩)।

    পুলিশ জানায়, ভোরে ঘন কুয়াশার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিক থেকে আসা-যাওয়া করা চারটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর মধ্যে ছিল ট্রাক, দুটি মাইক্রোবাস ও ড্রাম ট্রাক।

    দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক ইয়াছির আলী এবং যাত্রী আব্দুস সালাম ও সাদির আলীর মৃত্যু হয়। আহত অবস্থায় সিলেটে নেওয়ার পথে মারা যায় সালামের স্ত্রী সাদিয়া এবং মেয়ে হাবিবা। গাড়িগুলোতে থাকা আরও কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়।

    দুর্ঘটনায় পাঁচজন মারা যাওয়ার বিষয় ও তাদের পরিচয় নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।

    জানা গেছে, রাজু নামে একজন প্রবাসে ছিলেন। গতরাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাকে বাড়ি নিয়ে আসতে বিমানবন্দরে গিয়েছিলেন আব্দুস সালাম, তার স্ত্রী সাদিয়া ও মেয়ে হাবিবাসহ কয়েকজন। দুর্ঘটনায় রাজু আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ